সারাদেশ

প্রযুক্তির সহায়তায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি : আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ উপলক্ষে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা (Technology-Facilitated Gender-Based Violence–TFGBV) প্রতিরোধ এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা রোভার স্কাউট ভবন মিলনায়তনে আজ ১৪ মার্চ শনিবার বেলা ১১ টায় একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ এনজিও নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (BNNRC)-এর উদ্যোগে আয়োজিত এ প্রেস ব্রিফিং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় পরিচালিত ধারাবাহিক কর্মসূচির অংশ। এ কর্মসূচির আওতায় পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও ময়মনসিংহ—এই ছয়টি জেলায় একই ধরনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ২৩ জন সাংবাদিক ও ২ জন কনটেন্ট ক্রিয়েটরসহ মোট প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন। আয়োজকরা নারী সাংবাদিকদের অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেন, যাতে প্রযুক্তিনির্ভর সহিংসতার বিষয়ে গণমাধ্যমের দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা আরও শক্তিশালী হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থাপিত কার্যপত্রে উল্লেখ করা হয় যে, ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তারের ফলে নারীদের বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহার করে হয়রানি, সাইবার বুলিং, অনলাইন হুমকি, ব্যক্তিগত তথ্য ফাঁস, ভুয়া তথ্য প্রচার ও অপপ্রচারসহ বিভিন্ন ধরনের সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব প্রযুক্তিনির্ভর সহিংসতা নারীদের অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই নিরাপত্তা ও সক্রিয় অংশগ্রহণের পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

কার্যপত্রে আরও বলা হয়, নারীদের নিরাপদ ডিজিটাল অংশগ্রহণ নিশ্চিত করতে প্রযুক্তি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, কার্যকর আইন ও নীতিমালার বাস্তবায়ন, ডিজিটাল সাক্ষরতা উন্নয়ন এবং রাষ্ট্র, সুশীল সমাজ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এছাড়া প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় নারী ও কিশোরীদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ অনলাইন প্ল্যাটফর্ম তৈরি এবং জবাবদিহিতামূলক ডিজিটাল নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
সকলের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএনএনআরসি’র ময়মনসিংহ জেলা ফোকাল পার্সন স্বাধীন চৌধুরী কার্যপত্র উপস্থাপনের মাধ্যমে মূল বক্তব্য তুলে করেন। এ সময় স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ বিষয়টির বিভিন্ন দিক নিয়ে মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,