Uncategorized

ফরিদগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন

চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ব্যবসা। উপজেলা চত্বরের প্রায় ৩ কিলোমিটার অদূরে রুপসা উত্তর ইউনিয়ন বদরপুর এলাকায় স্থানীয় পুরান বাড়ীর শাহজাহান তার ছেলে সোহাগ এ অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের করছেন। জানা যায় লটারী খাঁন বাড়ীর মিজান খাঁ প্রতিবছরই তার নিজস্ব জমি থেকে বালু বিক্রি করছেন। ফলে আশেপাশের ভূমির মালিকগন ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে। এমনকি ড্রেজার মেশিনের বিকট শব্দে শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে বসতবাড়িসহ স্থাপনা।
উপজেলার রুপসা উত্তর ইউনিয়ন নারিকেলতলার পূর্বদিকে বদরপুর গ্রামের দেলোয়ার মাস্টারের বসতবাড়ির পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন। এতে হুমকিতে রয়েছে পার্শ্ববর্তী বসতবাড়ি ও আবাদি জমি। স্থানীয়দের অভিযোগ, এ বিষয়ে উপজেলা প্রশাসনের কোনো পদক্ষেপ দেখছি না। কাদের আশ্রয় প্রশ্রয়ে এমন অবৈধ ব্যবসা চলছে তদন্তপূবর্ক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা কামনা করছি।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলার বর্তমান সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড জাহিদ হাসান বলেন, আপনি লোকেশন বলেন আমি ব্যবস্থা নিচ্ছি আপনি এ বিষয়টি থানাকেও অবহিত করুন থানাও এ বিষয়ে কাজ করবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨