Uncategorized

ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষন চেষ্টার অভিযোগে মুদি দোকানি আটক

মোঃ সোহেল রানা : চাঁদপুরের ফরিদগঞ্জে চকলেটের লোভ দেখিয়ে ১০ বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে মুদি দোকানির বিরুদ্ধে । এ ঘটনায় অভিযুক্ত মুদি দোকানি হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবু (৭০)-কে আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা এলাকায় শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। অভিযোগ রয়েছে, এ সময় চকলেট খাওয়ানোর কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নিয়ে শার্টার বন্ধ করে ধর্ষন চেষ্টা হয়েছে । পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

​এ ঘটনায় ভুক্তভোগী শিশুর নানা বাদী হয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

​মামলার বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্ জানান, অভিযুক্তকে আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ঘটনায় শিকার শিশুর স্বাস্থ্য পরীক্ষার (ডাক্তারি পরীক্ষা) জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨