ফরিদগঞ্জে রুপসা উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শিক্ষা সফর
মোঃ সোহেল রানা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা উত্তর ইউনিয়ন এর উদ্যোগে শিক্ষা সফর অনুষ্ঠিত।
শুক্রবার (১৭ই অক্টোবর) চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন স্পটে দিনব্যাপী এই আয়োজন করা হয়।
এতে বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সহ প্রায় ২০০ জন অংশগ্রহণ করেন।
শিক্ষা সফরটি জুমাবার ভোর ২ টা ৩০ মিনিটে উপজেলার খেজুরতলা এলাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে সকাল ৬ টায় সীতাকুণ্ড গিয়ে পৌছান। ইকোপার্ক, সহস্রধারা ঝর্ণা ও গুলিয়াখালী সি বিচসহ বিভিন্ন স্পট উপভোগ করেন পর্যটকরা।
এতে সংগীত, বক্তৃতা, খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা করা হয়।
উক্ত সফরে উপস্থিত ছিলেন- উপজেলা জামাআতের আমীর মাওলানা ইউনুছ হেলাল, শ্রমিক কল্যান ফেডারেশনের উপজেলা দায়িত্বশীল ও মেম্বার প্রার্থী শফিকুল ইসলাম, নাসরুল্লাহ খান রাসেল, রুপসা উত্তর ইউনিয়ন জামাআতের সভাপতি ডাঃ রনি,কবির হোসেন সোহাগসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।




