সারাদেশ

ফুলবাড়ীয়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সাধারন সম্পাদক হারুন গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধিঃ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার  সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০ টার দিকে ফুলবাড়ীয়া পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাশেদুল হাসান।
তিনি জানালেন, এর আগেও তিনি গ্রেপ্তার হয়ে কয়েক মাস কারাগারে ছিলেন। জামিনে মুক্তি পেয়ে বাড়িতে অবস্থান করছিলেন তিনি।
হারুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছেন ওসি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,