রাজনীতি

বড়তারা ইউপি নির্বাচনে হালিম মাষ্টারের উঠান বৈঠক অনুষ্ঠিত

 

​স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ২ নম্বর বড়তারা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এক নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় রোয়াইড় গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাসভবন প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর বড়তারা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল হালিম মাষ্টার।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম, মোশাররফ, মহসিন ও সাইফুল ইসলাম।

​উঠান বৈঠকে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী হালিম মাষ্টার বলেন, আমি ছাত্ররাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত রাজপথে থেকে দলের জন্য কাজ করে যাচ্ছি। দল ও নেতাকর্মীদের জন্য আমার যে ত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড, তা কারও অজানা নয়। আমার বিশ্বাস—দল আমার কাজের সঠিক মূল্যায়ন করবে।

​সভায় এলাকার উন্নয়ন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দা ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ২নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে নানা পরামর্শ তুলে ধরেন। এ সময় উপস্থিত বক্তারা এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

​ওয়ার্ডবাসীর আয়োজনে আয়োজিত এই উঠান বৈঠকে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়