শিক্ষাঙ্গন

বানারীপাড়ায় চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাংবাদিক সাইদুল ইসলাম

বানারীপাড়া প্রতিনিধি। 

বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শিক্ষানুরাগী মো: সাইদুল ইসলাম। গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে বরিশাল বোর্ড কর্তপক্ষের স্মারক নং ‘অশিবো/বিউ/২০২৬/৩০৭৫’ মূলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ এর ৬৮(১) নং ধারা অনুযায়ী বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত পত্রে মো: সাইদুল ইসলাম’কে ওই বিদ্যালয়ের সভাপতি মনোনীত করে ৪ (চার) সদস্য বিশিষ্ট এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন শিক্ষক সদস্য মো: সুমন আহমেদ সুমন, অভিভাবক সদস্য মো: রুবেল এবং ​পদাধিকারবলে সদস্য সচিব প্রধান শিক্ষক মো আলি আজিম সরদার।

চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় সাইদুল ইসলাম’কে বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন, বানারীপাড়া উপজেলা ও পৌর প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর