ছাতকে ইসলামী আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত
তানভীর আহমদ জাকির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:
ছাতকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ২টায় ছাতক গোলচত্বর এলাকার আমিন কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা ফরিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতী মির্জা সাজিদুর রহমান মামুনের সঞ্চালনায় সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মিসবাউর রহমান।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহিদুল ইসলাম পলাশী ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সভাপতি মাওলানা জহির আহমদ, ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসনাত, ছাতক বাজার একতা বালু সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, এনসিপির ছাতক শাখার আহ্বায়ক সাইদুর রহমান শাহীদ, খেলাফত মজলিস ছাতক পৌর শাখার সহ-সেক্রেটারি মাওলানা উমায়রুল ইসলাম ও হাফেজ জুবায়ের আহমেদ প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে হাফেজ মাওলানা ফরিদ আহমদকে সভাপতি এবং মাওলানা জাকির হোসাইনকে সেক্রেটারি করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।





