Uncategorized

কলমাকান্দায় গারো আদিবাসীদের উত্তরাধিকার আইন ও ওয়ারিশান সনদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার (নেত্রকোণা)

গারো আদিবাসী সম্প্রদায়ের উত্তরাধিকার আইন,ওয়ারিশান সনদ প্রদানের ক্ষেত্রে লক্ষণীয় বিষয়, দত্তক গ্রহণ এবং ছেলে সন্তানদের স্ব-উপার্জিত সম্পত্তির উত্তরাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে TWA কলমাকান্দা থানা শাখার উদ্যোগে এবং জনাব সোহল ম্রং যুগ্ম জেলা ও দায়রা জজ এর সার্বিক সহায়তায় একদিনব্যাপী প্রশিক্ষণ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বালুচড়া মিশনের হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুহেল ম্রং, যুগ্ম জেলা ও দায়রা জজ, টাঙ্গাইল। তিনি আইনের বিভিন্ন ধারা সহজভাবে উপস্থাপন করে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন এবং বাস্তব উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ব্যাখ্যা করেন।

TWA কলমাকান্দা থানা শাখার চেয়ারম্যান মুকুট স্নাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন মি. উন্নয়ন দালবত।

কর্মশালায় TWA-এর নির্বাহী সদস্য এবং বিভিন্ন এলাকার কমিউনিটি নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচনায় ওয়ারিশান সনদ প্রাপ্তির প্রক্রিয়া, দত্তক গ্রহণের আইনি দিক এবং ছেলে সন্তানদের স্ব-উপার্জিত সম্পত্তিতে উত্তরাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরা হয়।

অনুষ্ঠানে জনাব সোহেল ম্রং মহোদয়ের সার্বিক সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি নেতারা তাদের এলাকার মানুষকে উত্তরাধিকার সংক্রান্ত জটিলতা সমাধানে এবং আইনি সহায়তা পেতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨