সারাদেশ

বিশ্বনাথে ৩ অসহায় পরিবার পেল নতুন ঘর

বিশেষ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নে তিনটি অসহায় ও গৃহহীন পরিবারের মাঝে নবনির্মিত তিনটি ঘর হস্তান্তর করেছে সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ। বুধবার (১৯ আগস্ট) দুপুরে লামাকাজী ইউনিয়নের পাঠানেরগাঁও ও মান্দারবাজ গ্রামে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে সিডস অব সাদাকাহ’র শেল্টার প্রজেক্টের ৫০৩, ৫০৫ ও ৪৮৩ নম্বর ঘর উদ্বোধন করা হয়। মোনাজাত ও ফিতা কাটার পর উপকারভোগী পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জালালাবাদ সিন্ডিকেটের ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক আব্দুল হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল হান্নান বলেন, মানবতার কল্যাণে সিডস অব সাদাকাহ’র এ উদ্যোগ অসহায় ও গৃহহীন পরিবারগুলোর জন্য নতুন আশ্রয় ও সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটির বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি বলেন, “এ ধরনের উদ্যোগ শুধু অসহায় মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না; বরং তাদের নিরাপত্তা, স্বস্তি ও সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে।”অধ্যাপক আব্দুল হান্নান সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এবং মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল আলী, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মঈন উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী জুয়েল আহমেদ, আব্দুল খালিক, মোক্তার হোসাইন, মোজাহিদ আলী, আতাউল মুগনি ও হাসান আলী। এ সময় সিডস অব সাদাকাহ’র প্রকল্প সুপারভাইজার হাবিবুর রহমান আবিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা সিডস অব সাদাকাহ’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অসহায় মানুষের জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করা অত্যন্ত মহৎ ও প্রশংসনীয় কাজ। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি অসহায় পরিবারের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে। তারা ভবিষ্যতেও সিডস অব সাদাকাহ’র এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,