মানিকগঞ্জের ‘বাঘের নাতি’কে টেক্কা দিতে কেরানীগঞ্জে অবসর ক্যাফের আরবিয়ান খ্যাফসা
কেরানীগঞ্জ প্রতিনিধি:
খাবারপ্রেমীদের কাছে ভিন্ন স্বাদের খাবারের জন্য পরিচিত মানিকগঞ্জের ‘বাঘের নাতি’। এবার সেই স্বাদের সঙ্গে পাল্লা দিতে কেরানীগঞ্জে নতুন আয়োজন নিয়ে এসেছে অবসর ক্যাফ এন্ড কাবাব রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটির মেনুতে যুক্ত হয়েছে আরবিয়ান ঐতিহ্যবাহী খাবার ‘খ্যাফসা’।
সুগন্ধি চাল ও মাংসের সমন্বয়ে তৈরি এই খাবারে পাওয়া যাচ্ছে চিকেন, বিফ ও মাটনের খ্যাফসা। বিশেষ আয়োজনের জন্য পুরো খাসি দিয়ে কাস্টমাইজড খ্যাফসা তৈরির ব্যবস্থাও রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, খ্যাফসার আসল স্বাদ ও মান বজায় রাখতে অর্ডার করতে হবে অন্তত তিন ঘণ্টা আগে। অর্ডার পাওয়ার পরই খাবারটি প্রস্তুত করা হয়।
চিকেন খ্যাফসার এক জনের দাম ৩৫০ টাকা এবং চার জনের জন্য ১ হাজার ২০০ টাকা। বিফ খ্যাফসা এক জনের ৫০০ টাকা ও চার জনের ১ হাজার ৮০০ টাকা। আর মাটন খ্যাফসা এক জনের ৬০০ টাকা ও চার জনের জন্য ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শুধু খ্যাফসা নয়, জন্মদিন, গায়ে হলুদ, বিয়ে, গেট টুগেদার ও অফিসিয়াল অনুষ্ঠানসহ বিভিন্ন আয়োজনের জন্য কাস্টমাইজড খাবারের অর্ডারও নেওয়া হচ্ছে। অতিথির সংখ্যা ও পছন্দ অনুযায়ী পোলাও, সাদা ভাত, কাচ্চি, কালাভুনা ও বিভিন্ন ধরনের কাবাবের মেনু সাজিয়ে দেওয়ার সুবিধা রয়েছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের দাবি, কেরানীগঞ্জের খাবারপ্রেমীদের নিয়মিত মেনুর বাইরে নতুন স্বাদের অভিজ্ঞতা দিতেই আরবিয়ান খ্যাফসা যুক্ত করা হয়েছে। মানিকগঞ্জের জনপ্রিয় ‘বাঘের নাতি’র সঙ্গে মজার প্রতিযোগিতার আবহ তৈরি করে নতুন এই খাবারের প্রতি আগ্রহ তৈরি করাই তাদের লক্ষ্য।
অবসর ক্যাফ এন্ড কাবাব রেস্টুরেন্টে সকাল ১১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়। কেরানীগঞ্জ মডেলের আটি এলাকায় মুন্সী বাড়ি মোড়, বাংলানগরের শেষ মাথায় অবস্থিত রেস্টুরেন্টটি।
খ্যাফসা কিংবা যেকোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৯২০৮১১৮৪৪ নম্বরে।
তাই মানিকগঞ্জের ‘বাঘের নাতি’র স্বাদে অভ্যস্ত খাবারপ্রেমীদের জন্য এবার কেরানীগঞ্জে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ—আরবিয়ান খ্যাফসা।





