Uncategorized

লেংগুরায় যান্ত্রিক ধান রোপণের উদ্বোধন, কার্ডে অনিয়মে কঠোর হুঁশিয়ারি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দার লেংগুরায় বুধবার রাতে যান্ত্রিক পদ্ধতিতে ধানের চারা রোপণের উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে রাইস ট্রান্সপ্লান্টারের প্রদর্শনী হয়। একই অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীর মাঝে নিম, পেয়ারা ও মেহগনি গাছের চারা বিতরণ করা হয়।

রাইস ট্রান্সপ্লান্টারে ১ ঘণ্টায় ১ বিঘা জমিতে চারা রোপণ সম্ভব। ৪০ সেকেন্ডে বসে ৪ সারি চারা। এতে শ্রমিক সংকট কমবে, খরচ বাঁচবে, ফলন বাড়বে। অনুষ্ঠানে ব্রি মহাপরিচালক ড. রফিকুল ইসলাম ও এলএসটিডি প্রকল্প পরিচালক ড. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

“তরুণদের কৃষিতে ফেরাতে যান্ত্রিকীকরণ জরুরি। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে গুরুত্ব দিচ্ছেন,” বলেন কায়সার কামাল। ব্রি’র প্রশংসা করে জানান, হাওরের জন্য স্বল্পকালীন ধানের জাত উদ্ভাবন খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে। “আমরা চাল আমদানি নয়, রপ্তানি করতে চাই,” বলেন তিনি।

কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতি চলবে না বলে হুঁশিয়ারি দেন ডেপুটি স্পিকার। “প্রকৃত কৃষকের অধিকার সচ্ছলদের পকেটে যাবে না। অনিয়ম পেলেই কার্ড বাতিল ও আইনগত ব্যবস্থা।” ইতিমধ্যে কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার লেংগুরা স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নিজ হাতে গাছের চারা রোপণ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨