সারাদেশ

সরকার সুষম উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে হুইপ আখতারুজ্জামান মিয়া।

এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
চিরিরবন্দরে ভিয়াইল ইউনিয়ন পরিষদ হতে কাচারী দিঘী বাজার হয়ে বেকিপুল পর্যন্ত ৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত।
শনিবার(১৮ এপ্রিল) সকালে উপজেলার ভিয়াইল ইউনিয়নের কাচারী বাজার চত্বরে আয়োজিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে ভিয়াইল ইউনিয়ন পরিষদ হতে বেকিপুল বাজার পর্যন্ত ৫ কিলোমিটার রাস্তার পাঁকাকরণ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া বলেন, সরকার সীমাবদ্ধ সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করতে বদ্ধপরিকর। বৈশিক সমস্যা মোকাবেলা করে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড উদ্বোধন ও খাল খনন এর কাজ শুরু হয়েছে। দেশ বাঁচাতে সরকারকে সহযোগিতা করুন। সরকার সুষম উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করছে।
এসময় উপজেলা প্রকৌশলী মাসুদার রহমান, খানসামা ভাবকী ইউপি চেয়ারম্যান ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রবিউল আলম তুহিন, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, ভিয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শাহ, চিরিরবন্দর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মমিনুল ইসলাম মমিন প্রমূখ বক্তব্য রাখেন।
এছাড়াও প্রধান অতিথি পুনট্রি ইউনিয়ন ভূমি অফিসের সীমানা প্রাচীর উদ্বোধন, বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন, মোহনপুর রাবার ড্যাম সংস্কারসহ চিরিরবন্দর অংশে দর্শনার্থীদের বসার ব্যবস্থা কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এসময় উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,