সাতক্ষীরায় এনজিওর কিস্তি দিতে না পারায় মমতাজ বেগম জেলহাজতে
মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::
ক্ষুদ্রঋণের কিস্তির টাকা সময়মতো পরিশোধ করতে না পারায় মমতাজ বেগম নামের এক নারী এখন জেলহাজতের অন্ধ প্রকোষ্ঠে। ঋণের জালে জড়িয়ে পড়া এক প্রান্তিক পরিবারের ওপর এনজিও করা অর্থ ঋন আইনি মামলার এই ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র ক্ষোভ, মানবিক উদ্বেগ এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিবারণে জানা গেছে,নিয়মিত কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মমতাজ বেগম এর বিরুদ্ধে অর্থ ঋন আদালতে মামলা দায়ের করে। এ মামলায় থানা পুলিশ গতকাল রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রেফতার কৃত মমতাজ বেগম তৈলকুপী গ্রামের শাহাজান সরদারের স্ত্রী।
স্থানীয় প্রতিবেশীদের মতে, ক্ষুদ্রঋণের নামে গ্রামীণ নারীদের স্বাবলম্বী করার কথা বলা হলেও, বাস্তবতা অত্যন্ত অমানবিক। সামান্য কিছু টাকার কিস্তির জন্য একজন নারীকে এভাবে হেনস্তা ও জেলহাজতে পাঠানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চড়া সুদের এই ক্ষুদ্রঋণ এখন গ্রামীণ দরিদ্র মানুষের জন্য গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে।





