সারাদেশ

সাতক্ষীরায় নকল দুধ তৈরির উপাদান জব্দ 

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

জেলার আশাশুনি উপজেলায় আজ পুলিশের অভিযানে একহাজার কেজি নকল দুধ তৈরির উপাাদান ‘জেলি’ জব্দ করা হয়েছে।
আজ শনিবার ভোররাত ৩টার দিকে উপজেলার কুল্যা ইউনিয়েনের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া মন্দিরের সামনে থেকে এসব নকল দুধ তৈরির জেলি জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে আশাশুনি থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুর রহমান শুভ’র নেতৃত্বে পুলিশের একটি টিম আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের কচুয়া গ্রামের পশ্চিম ঘোষপাড়া শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ঢাকা মেট্রো ন-১৩-২৯৪৫ নম্বারের ট্রাক থেকে একহাজার কেজি জেলি (রাসায়নিক উপাদান) জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহমদ খান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,