রাজনীতি সারাদেশ

সাতক্ষীরায় নিষিদ্ধ আ’লীগের সাবেক এমপিসহ ৫১ জনের নামে মামলা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কলারোয়ায় রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, উসকানিমূলক স্লোগান এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৫১ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৫০ থেকে ৬০ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
কলারোয়া থানায় রোববার (১৩ সেপ্টেম্বর) মামলাটি দায়ের করেন বোয়ালিয়া উত্তর পাড়ার বাসিন্দা বেনজীর আহমেদ (২৮)। পুলিশ এজাহারটি গ্রহণ করে কলারোয়া থানায় মামলা নম্বর-২৬ (তারিখ : ১৩/০৯/২০২৬) হিসেবে নথিভুক্ত করেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ১০টার দিকে কলারোয়া থানাধীন বোয়ালিয়া গ্রামস্থ ৪নং কড়াগাছি ইউনিয়ন পরিষদের সামনে ইটের সলিং রাস্তার ওপর আসামিরা বেআইনিভাবে দলবদ্ধ হয়। তারা রাষ্ট্র ও সরকারবিরোধী সন্ত্রাসমূলক কর্মকাণ্ড এবং জনসাধারণের স্বাভাবিক কাজকর্ম ও চলাচলে বিঘ্ন সৃষ্টির লক্ষ্যে হঠাৎ এক তাণ্ডব ও উসকানিমূলক বিক্ষোভ মিছিল বের করে।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা সেখানে উপস্থিত থেকে সরকারবিরোধী তীব্র স্লোগান দিতে থাকে এবং জনমনে চরম আতঙ্ক ও ভীতির সৃষ্টি করে।
মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, ঘটনার পর আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ ও পরিচয় নিশ্চিত হতে সময় লাগায় থানায় এসে এজাহার দায়ারে কিছুটা বিলম্ব হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, এজাহারের ভিত্তিতে সংশ্লিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মামলায় আসামি করা হয়েছে সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনের সাবক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন (৫৫),কলারোযা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মো.  আমিরুল ইসলাম লাল্টু (৪৫), কাজী আসাদুজ্জামান শাহাজাদা (৪৫), চৌধুরী মনজু (৬০), শেখ ইমরান হোসেন (৩০), সরদার মুজিদ (৫৫), সম মোর্শেদ আলী (৫০), অ্যান্ডু কামাল রেজা (৫০), মো.  মহিদুল হাসান (৪৭), আলহাজ্ব আরাফাত (৫০), আব্দুল মান্নান (৪৫), শওকত আলী (৭০), আনসার আলী সরদার (৫৫), শহিদুল ইসলাম (৭০), ডিএম আশা খান (৩৭), মো.  ডালিম হোসেন (৪৬), আসাদুজ্জামান তুহিন (৪৫), বেনজির আহমেদ হেলাল (৪৫), মো.  মারুফ হোসেন (৬০), মো.  নিশান (৪০), মো.  এরশাদ আলী (৪৪), আলিমুর রহমান (৪৫), আফজাল হোসেন হাবিল (৪৮), কাজী রবিউল ইসলাম (৫৫), আজিজুর রহমান (৫০), শ্রী রামপ্রসাদ দত্ত (৫৫), আসাদুল আলম ওরফে আসলাম (৫০), রহমান মন্তি (৪০), মো.  আবদুর রহিম (৫৫), শেখ শহিদুজ্জামান (৫৮), অধ্যাপক নুরুল ইসলাম (৫৭), রহিমা বেগম কাজল (৪৫), হাফিজুর রহমান (৫৫), আশরাফুল ইসলাম (২৪), মো.  রফিক ঘরামী (৪৫), শহিদুল ইসলাম খোকন (৫১), নোং রাসেল হোসেন (৩০), নাহিদ মেম্বার (৩৫), সেলিম সরদার (৫০), আশিকুর রহমান মুন্না (৪৬), গফুর মেম্বার (৬০), নজরুল গাজী মেম্বার (৫৭), মেহেদী হাসান ফাহিম (৩০), মো.  আল মাসুম শাওন (২৫), এস কে পলাশ পারভেজ (২৮), আমির হোসাইন মুন্না (৩০), নাহিদ হাসান (৩৫), মো.  মারুফ হোসেন জনি (৩০), মো.  আল মামুন মুন্না (২৮), রাকিবুল হাসান সেজান (২৮), আল মামুন (৪৫), টুটুল (২৫), সুজন হোসেন (২০) এবং রাকিব হোসেন (২০)।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,