সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
মোঃ খলিলুর রহমান,সাতক্ষীরা ::
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বজ্রাঘাতে সুমন হোসেন (২৮) নামে এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একদিন পর তার নিজ ঘেরের বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল (বুধবার, ২৯ এপ্রিল) দিবাগত রাতে আশাশুনি উপজেলার আনুলিয়া দক্ষিণ একসরা বিলে অবস্থিত মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত সুমন হোসেন দক্ষিণ একসরা গ্রামের মান্নান মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও খাবার শেষে সুমন বাড়ি থেকে নিজ ঘেরে যান। রাতে ঘেরের বাসায় অবস্থানকালে হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। বজ্রাঘাতের পর তার মরদেহ ঘেরের বাসাতেই পড়ে থাকে।
পরদিন সকালে জলিল নামে এক ব্যক্তি কাঁকড়া কেনার উদ্দেশ্যে ঘেরে গিয়ে সুমনকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি বাসার ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়। তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।আজ দক্ষিণ আজ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।



