সারাদেশ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ মাদক ব্যবসায়ী আটক

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরা দেবহাটা উপজেলার সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানাযায়, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে র‍্যাব নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল দেবহাটা থানার সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানকালে ১,০৩৫ (এক হাজার পঁয়ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ মো. কবির হোসেন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মাঝ সখিপুর এলাকার বাসিন্দা এবং নওসের আলী সরদারের ছেলে।
র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ফেন্সিডিলসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা, জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,