সারাদেশ

সাতক্ষীরায় সেভেন আপের বোতলে রাখা বিষ পানে ব্যবসায়ীর মৃত্যু

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা ::

সাতক্ষীরার কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ সেবন করে জেহের আলী গাজী (৫৩) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জেহের আলী কালিগঞ্জ উপজেলার উচ্ছেপাড়া গ্রামের মৃত মীর আলী গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে রতনপুর এলাকার একটি মুদিদোকানে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা বিষ ভুলবশত সেবন করেন জেহের আলী। অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত সাতক্ষীরা হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল হোসেন জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,