সাফল্যের জয়গান চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজে! নবীন বরণ ও ২৬ কৃতি শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা
স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু
যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী তরিকুল ইসলাম পৌর ডিগ্রী কলেজে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘নবীন বরণ, বিদায় ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এবারের আয়োজনে কলেজটি থেকে দেশের বিভিন্ন স্বনামধন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাওয়া ২৬ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জনাব মোঃ জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জনাব এম.এ সালাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মনজুরুল আলম (লিটু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাসুদুল হাসান, পৌর বিএনপির সভাপতি জনাব সেলিম রেজা আওলিয়ার এবং সাধারণ সম্পাদক জনাব হাজী আব্দুল হালিম চঞ্চল। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলী দফাদার, যুবদলের আহ্বায়ক এম এ মান্নান এবং ইতালির লিভর্ন জেলা বিএনপির সভাপতি আফিল উদ্দিন দফাদার।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মনজুরুল আলম লিটু নবাগত ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি কঠোর অধ্যাবসায়ের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, সুধী সমাজ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্তদের তালিকা ও সাফল্য খতিয়ান:
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ২০২৬ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (DU), কুয়েট (KUET), রুয়েট (RUET), জিএসটি (GST) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ইনস্টিটিউটে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সম্মাননা। সফল শিক্ষার্থীদের বিবরণ নিচে দেওয়া হলো:
-
বিজ্ঞান বিভাগ: মোঃ আসিফ খান (KUET, GST), মোঃ জান্নাতুল নাঈম (KUET), ফেরদৌস আল কাইফ (RUET), মৌমিতা (DU), মোঃ নিশাত তাসনিম (DU)। এছাড়া জিএসটি (GST) গুচ্ছতে চান্স পেয়েছেন শেখ তানজীর রহমান, মোছাঃ আয়েশা রহমান, মোঃ শাহরিয়ার নাফিস, রিজওয়ান ইস্তিকা রাফিদ, মোঃ চাঁদ মিয়া, মোঃ রোকনুজ্জামান, তালহা জুবায়ের, নাহিদ হাসান, সাদিয়া আক্তার ইভা, পারভিনা খাতুন, সৌরভ আহমেদ ও মুহিন জামান সূর্য্য।
-
ব্যবসায় শিক্ষা বিভাগ: মোছাঃ লিমা খাতুন (নার্সিং), মোঃ পারভেজ হোসেন (GST), শ্রী চিরঞ্জিত কুমার পাল (GST) এবং মোছাঃ প্রেমি খাতুন (GST)।
-
মানবিক বিভাগ: জিএসটি (GST) গুচ্ছতে চান্স পেয়েছেন মোঃ রুমন মিয়া, মোঃ আলিফ হোসাইন, জাহিদ হাসান, সামিউল ইসলাম এবং নাফিজা তাবাচ্ছুম মাহিন।
ক্রেস্ট প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ সংবর্ধিত ২৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেন।
দিনের দ্বিতীয় ভাগে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও আনন্দঘন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং নাটিকা পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।





