সৈয়দ সাঁইয়া মিয়া খন্দকার দরগা।
সৈয়দ সাঁইয়া মিয়া খন্দকার দরগা বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে অবস্থিত একটি ধর্মীয় স্থান। এটি স্থানীয়ভাবে একটি দরগাহ শরীফ হিসেবে পরিচিত।
এই দরগাটি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ভাউকসার ইউনিয়নের ছোট লক্ষীপুর গ্রামে অবস্থিত। এটি স্থানীয় যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সহজে যাতায়াত রয়েছে।
স্থানীয় জনগণের কাছে এটি একটি জিয়ারতের স্থান হিসেবে পরিচিত। বিভিন্ন সময় এখানে ধর্মীয় অনুষ্ঠান হয়।
এই দরগার প্রতিষ্ঠাতা ও ইতিহাস সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সীমিত। স্থানীয়ভাবে প্রচলিত তথ্য অনুযায়ী এটি দীর্ঘদিন ধরে ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই দরগার পীর সৈয়দ সাঁইয়া মিয়া খন্দকার ১৬৭০ খ্রীস্টাব্দে ইন্তেকাল করেন।
বর্তমানে এখানে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং আশেপাশের এলাকা থেকে ভক্তরা অংশগ্রহণ করেন। তাছাড়া ওরশ শরীফ, প্রতি বৃহস্পতিবার মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ইসলামিক দিবস যেমন শবে-বরাত, শবে-কদর, ঈদ-এ-মিলাদুন্নবী দিনে মিলাদ মাহফিল ও তাবারুকের আয়োজন করা হয়।




