হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হাটহাজারী প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ -হাটহাজারী উপজেলা শাখার দ্বি-বাষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল ১১টায় শ্রী শ্রী সীতাকালী মায়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে উপজেলা শাখার আহবায়ক মাস্টার অশোক কুমার নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন।
সংগঠনের যুগ্ন আহবায়ক সাংবাদিক বাবলু দাশ ও নয়ন চৌধুরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি বিপুল কুমার দত্ত।
মূখ্য আলোচক ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ,কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ উত্তর জেলার সাধারণ রোটারিয়ান জুয়েল চক্রবর্তী,হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হাসান।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হাটহাজারী উপজেলা শাখার সদস্য সচিব উজ্জ্বল দত্ত। আগত অতিথি এবং ডেলিগেটেডদের মধ্যে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সিঃ যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ,টিটু শীল,বিজয় দত্ত,শিমুল নাথ, রাজীব সরকার,উত্তম শীল,সুদীপ নাথ,প্রকাশ শীল,জুয়েল দাশ,মন্দাকিনী মহাতীর্থ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক পাঁচকড়ি শীল, ফরহাদাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ জয়টু কুমার শীল,ধলই ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার দে, মির্জাপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার দে,পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি শিবু রাম কৃষ্ণ দে, মেখল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্জীব নাথ, চিকনদন্ডী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবলা সরকার,উত্তর মাদার্শা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুমন কান্তি শীল, শিকারপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের পলাশ আচার্য্য, বুড়িশ্চর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ দেবনাথ প্রমুখ। শুরুতে গীতা থেকে পাঠ করেন ফরহাদাবাদ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সদস্য ইমন শীল।
এদিকে বিগত সম্মেলন থেকে যারা মৃত বরন করেছেন তাদের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নীরবতা পালন করা হয়। প্রথম অধিবেশনের সভাপতি মাস্টার অশোক কুমার নাথ’র সমাপনী বক্তব্যে মধ্যে দিয়ে বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করেন। পরবর্তীতে জেলা কমিটির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের পরিচালনায় ২য় অধিবেশনের মধ্যে দিয়ে মাস্টার অশোক কুমার নাথ’কে সভাপতি ও উজ্জ্বল দত্ত’কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।





