সারাদেশ

কালীগঞ্জে “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন

মোঃ হামিদুজ্জামান জলিল জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রখ্যাত সাংবাদিক ও কলামিষ্ট আলহাজ্ব এম এ  কাদের এর লেখা “জাতীয় সংকট” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। মঙ্গলবার  ( ১৮ মার্চ) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের খয়েরতলায় অবস্থিত ইউনিভার্স্যাল পোল্ট্রি হ্যাচারীজ লিমিটেড নামক নিজ ব্যবসায়ীক প্রতিষ্ঠানে  মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহীদুল ইসলাম, উচ্চকন্ঠ অনলাইন পোর্টালের সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান, সাংবাদিক জামির হোসেন,শাহজাহান আলী সাজু, রফিকুল ইসলাম মন্টু, সোহেল আহমেদ, জাকারিয়া হোসেন, নয়ন খন্দকার, শাহজাহান আলী বিপাশ, তোফাজ্জেল হোসেন তপু, হুমায়ুন কবির সোহাগ, সোলাইমান হোসেন,ইকবাল হোসেন এবং লেখকের সহধর্মিনী মাহবুবা ফেরদৌস রাখী প্রমুখ। সাংবাদিক ও কলামিষ্ট এম এ কাদের  দীর্ঘদিন যাবত বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লেখেন। বিভিন্ন জাতীয় পত্রিকায় তার প্রকাশিত কলাম গুলো নিয়ে জাতীয় সংকট শিরোনামে এই বইটি এবারের একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,