দেবীগঞ্জে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত, মা ও অভিভাবক সমাবেশ
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে শতভাগ শিক্ষার্থী উপস্থিতি ও ইউনিফর্ম নিশ্চিত করনের লক্ষ্যে বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের দাড়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। ৪ঠা মে রবিবার সকালে বিদ্যালয়ের সভাপতি স্বদেশ রায়ের সভাপতিত্বে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার ও কালীগঞ্জ ক্লাষ্টারের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।
তিনি বলেন, আপনাদের বাচ্চাদের পড়াশোনা ভালো ভাবে করার জন্য সরকার আপনাদেরকে উপবৃত্তি দিচ্ছে। সে উপবৃত্তির টাকা অন্য জায়গায় খরচ না করে সন্তানদের দেখাশোনা ও পড়াশোনার কাজে ব্যয় করবেন। আগামী দুই মাসের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে মিড ডে মিল চালু হবে। প্রতিদিন তাদের দুপুরের খাবারের ব্যবস্থা করা হবে। প্রতিদিন তাদেরকে ১৩০ টাকা করে বরাদ্দ দেয়া হবে। কাজেই আপনারা আপনাদের সন্তানরা বিদ্যালয়ে আসার পরে পড়াশোনা করে কিনা বিদ্যালয়ে এসে খবর নিবেন। শিক্ষকরা স্কুলে ক্লাশ নেয় কিনা তারও খবর নিবেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি স্বদেশ চন্দ্র রায়, প্রান কুমার রায়, সাবেক ইউপি সদস্য গোকুল চন্দ্র রায়, আবু হানিফ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলীপ কিমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক হরিপদ রায়।
অতিথিরা বলেন, শিক্ষার্থীদের বাবারা চাকুরী, ব্যবসা বানিজ্যসহ নানা পেশার কাজে ব্যস্ত থাকেন। তারা শুধু সংসারের উন্নয়ন করার কারনে ব্যস্ত সময় পার করেন। কিন্ত শিক্ষার্থীদের মায়েরা সব সময় বাড়িতে থাকেন। কাজেই সংসারের কাজ শেষ করে সন্তানদের ভালো রাখার জন্য মায়ের ভূমিকাই বেশি। আপনারা সব সময় আপনাদের সন্তানদের দেখাশোনা করবেন। পড়াশোনার ব্যাপারে খোজখবর নিবেন। বাড়িতে পড়াশোনা করে কিনা তার খোজ নিবেন। বিদ্যালয়ে আসার সময় তাদের সাথে দুপুরে খাবারের জন্য টিফিন দিয়ে দিবেন। তাদের পোষাক পরিচ্ছদের ব্যাপারে খোজ নিবেন।





