Uncategorized

ফরিদগঞ্জে দৈনিক কালের সমাজের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ সোহেল রানা :
চাঁদপুরের ফরিদগঞ্জে জাতীয় দৈনিক কালের সমাজ পত্রিকার অষ্টম বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়েছে। পত্রিকাটির ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ ইয়াছিন হোসেন পলোয়ানের আয়োজনে ১২ নভেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় ফরিদগঞ্জ টাইমস এর কার্যালয়ে পত্রিকাটির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ মাসুম বিল্লাহ।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার ফরিদগঞ্জ উপজেলা প্রতিনিধি সহকারি অধ্যাপক মোঃ মহিউদ্দিন, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ফরিদগঞ্জ পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক ও পৌর ৪ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ জামাল মিজি, ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য কে এম নজরুল ইসলাম, সাংবাদিক সোহেল রানা, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও তরুণ রাজনীতিবিদ মোঃ পারভেজ হোসেন পলোয়ান সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক কালের সমাজ পত্রিকার আট বছরের পথচলায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্যনিষ্ঠ সাংবাদিকতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে অতিথিদের উপস্থিতিতে বর্ষপূর্তির কেক কাটা হয়। পরে উপস্থিত অতিথিদের মধ্যে নাস্তা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized সম্পাদকিয়

সম্পাদকের কথা

There are many variations of passages of Lorem Ipsum available but the majority have suffered alteration in that some injected
Uncategorized

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing! Print 🖨