সারাদেশ

বেনাপোল বন্দরে ট্যালকম পাউডারের ঘোষণায় উচ্চতর শুল্ক মূল্যের রাসায়নিক পণ্য খালাসের চেষ্টা, ২৫ মে: টন পণ্যসহ ট্রাক জব্দ

বেনাপোল (শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দরে ট্যালকম পাউডার আমদানির ঘোষণা দিয়ে এর আড়ালে অন্য রাসায়নিক পণ্য এনে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগে ২৫ টন পণ্যবোঝাই একটি ট্রাক জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে বন্দরের ৯ নম্বর শেড থেকে ট্রাকটি বের করে নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেটি জব্দ করা হয়।
জব্দ করা চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান অনিন্দিতা ইন্টারন্যাশনাল। আর পণ্যটি শুল্ক ফাঁকি দিয়ে বন্দর থেকে বের করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে সিঅ্যান্ডএফ এজেন্ট ব্রাইট ইন্টারন্যাশনালের বিরুদ্ধে।
বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মো. বায়জিদ হোসেন জানান, আমদানি-সংক্রান্ত কাগজপত্রে পণ্যটির ঘোষণা দেওয়া হয়েছে ট্যালকম পাউডার হিসেবে। কিন্তু চালানটি বন্দরে প্রবেশের পর কোনো ধরনের এন্ট্রি ও রাজস্ব পরিশোধ ছাড়াই গোপনে বাংলাদেশি ট্রাকে খালাস করে বাইরে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কাস্টমস কর্মকর্তারা অভিযান চালান। এ সময় আমদানি-সংক্রান্ত কাগজপত্র যাচাই করে ঘোষিত পণ্যের সঙ্গে প্রকৃত পণ্যের অসংগতি থাকার সন্দেহে চালানটি জব্দ করা হয়।
কাস্টমস কর্মকর্তাদের ধারণা, ট্যালকম পাউডারের আড়ালে অন্য কোনো উচ্চমূল্যের রাসায়নিক পণ্য আমদানি করে শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়ে থাকতে পারে। তবে পরীক্ষার মাধ্যমে পণ্যের প্রকৃত পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ডেপুটি কমিশনার আরও জানান, এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন জানান, জব্দ করা ২৫ টন পণ্যবোঝাই ট্রাকটি বর্তমানে বন্দরের নিরাপত্তা হেফাজতে রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, বন্দরে এ ধরনের শুল্ক ফাঁকির অপচেষ্টা সরকারের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলছে। অনিয়ম ও রাজস্ব ফাঁকি প্রতিরোধে কাস্টমস এবং বন্দর কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তাঁরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,