সারাদেশ

চৌগাছায় মাদকাসক্ত ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে বাবা ও ছোট ভাই

স্টাফ রিপোর্টার

যশোরের চৌগাছায় মাদকাসক্ত ছেলেকে পিতা ও ছোট ভাই মিলে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে। সোমবার ভোরে উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়।হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মশিউরনগর গ্রামের পিতা মোশারফ হোসেন বটু ও তার ছোট ছেলে রানা আহমেদ মিলে বড় ছেলে রাজু আহমেদকে (৩৫) চাপাতি ও লোহার রড দিয়ে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে। স্থানীয়রা জানান, রাজু আহমেদ একজন চিহিৃত মাদকাসক্ত। বিভিন্ন সময়ে নানা ধরনের অপকর্ম করে জনতার হাতে উত্তম মাধ্যম খেয়ে হাসপাতালে দিনের পর দিন কাটিয়েছে এমন অভিযোগও আছে। মাদকের টাকার জন্য প্রায় সময়ে সে বাড়িতে বাবা মা এমনকি ছোট ভাইকে গালমন্দ শারীরীক নির্যাতনও করেছে। তার কারনে গোটা পরিবার এমনকি এলাকাবাসিও অতিষ্ঠ। রোববার দিবাগত রাতে অনুরুপ ভাবে মাদকের টাকার জন্য পিতা, মাতা ও ভাইয়ের সাথে চরম খারাপ ব্যবহার করে। এরপর গভীর রাতে সে বাড়িতে ঢুকে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোর ছয়টার দিকে ছোট ভাই রানা আহমেদ ও পিতা মোশারফ হোসেন মিলে ঘুমন্ত অবস্থায় মাদকাসক্ত রুজ আহমদকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করে। এ সময় আহতের মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে রাজু আহমদকে পিতা ও ভাইয়ের নিকট হতে উদ্ধার করে দ্রুত চৌগাছা হাসপাতালে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরে রেফার করেন।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি, অভিযোগ পেলে তদন্তপূর্ব ব্যবস্থা নেয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,