সারাদেশ

জয়পুরহাটে অজ্ঞাতনামা ব্যক্তিকে হত্যার পর বস্তাবন্দী করে এনে লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাদোয়া বটতলী এলাকায় মঙ্গলবার রাত ৮ট ১৫ মিনিটের দিকে একটি কলাবাগানে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার পর বস্তাবন্দী করে এনে গোবরের ঘুটা দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, ঘটনাস্থলের কলাবাগান মালিক বিকাশ চন্দ্র দেবনাথ তার কলাবাগানে আগুন দেখতে পেয়ে গ্রামবাসিদের ডেকে নিয়ে আসেন। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পান বস্তাবন্দী একটি লাশ আগুনে পুরছিল। এ সময় তারা পুকুর থেকে পানি তুলে আগুন নিভানোর চেষ্টা করলেও লাশের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পুলিশ ধারণা করছে দূরে কোথাও হত্যার পর বস্তাবন্দী করে এনে নিরাপদ স্থান ভেবে দূরবীত্তরা সেখানে লাশটিতে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়ে যায়। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। ঘটনার তথ্য উদঘাটনে তৎপর রয়েছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,