সারাদেশ

কর্ণফুলীতে ৪ লাখ ৭০ হাজার  বাগদা চিংড়ির পোনা জব্দ, কর্ণফুলী নদীতে অবমুক্ত

কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রাম কর্ণফুলীতে  কক্সবাজার থেকে ট্রাকে করে আসা প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বা ৪ লাখ ৭০ হাজার  বাগদা  চিংড়ির পোনা জব্দ করা হয়েছে।
গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করে প্রশাসন।
এসব তথ্য নিশ্চিত করে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, কক্সবাজার থেকে ট্রাকভর্তি চিংড়িপোনা চট্টগ্রামে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৭ ড্রামে থাকা ৪ লাখ ৭০ হাজার চিংড়িপোনা জব্দ করা হয়।
পরে শনিবার বিকেলে জব্দ চিংড়ির পোনাগুলে কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়। জব্দ করা চিংড়ি পোনার বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় ট্রাক ও কাউকে আটক করা হয়নি বলে জানা যায়।
মৎস্য কর্মকর্তা মো. আবদুল হালিম আরও জানান, চিংড়ি পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,