দেবীগঞ্জে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় পার্টির হামলায়
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপরে হামলা করে গুরুতর আহত করার প্রতিবাদে ও জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগষ্ট শনিবার সন্ধ্যায় দেবীগঞ্জ উপজেলার পৌর শহরের বিজয় চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দেবীগঞ্জ উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়। দেবীগঞ্জ উপজেলার গনঅধিকার পরিষদের সভাপতি আফতাব হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়।
দেবীগঞ্জ উপজেলার গনঅধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদ এ বিক্ষোভ মিছিলটির আয়োজন করে। মিছিল শেষে বিজয় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় পার্টির সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে গন অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর ও সাধারন সম্পাদক রাসেলের উপর হামলা করেছে। হামলা করে তাকে রক্তাক্ত করেছে। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। নূর কোঠা আন্দোলন থেকে শুরু করে ফ্যাসিস্ট সরকারের পতন হওয়া পর্যন্ত মাঠে আন্দোলন করেছে। তাকে দমিয়ে রাখার জন্যই তার উপর হামলা করা হয়েছে। তাকে কখনো দমিয়ে রাখা যাবেনা। তার উপর যারা বর্বরোচিত হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে। হামলাকারী সন্ত্রাসী দল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে।
বিক্ষোভ মিছিলে গনঅধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলা সভাপতি আফতাব আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসরাফিল ইসলাম, যুব অধিকার পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাসুদ পারভেজ, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শ্রমিক অধিকার পরিষদের দেবীগঞ্জ উপজেলার সহ সভাপতি আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাজেদুল ইসলাম ইমু, জেলা কমিটির সহ সভাপতি শামীম মন্ডল উপস্থিত।





