সারাদেশ

কর্ণফুলীতে চোলাই মদসহ গ্রেপ্তার ৪, দুই

সিএনজি জব্দ
কর্ণফুলী প্রতিনিধি :
চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ লিটার চোলাইমদসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুই সিএনজি জব্দ করা হয়।
বুধবার (২৭ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ছালেহ মার্কেট কালারপুল স্কুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
গ্রেপ্তাররা হলেন – পটিয়া জিরি ইউপির হাজীর পাড়া এলাকার মৃত শাহ আলমের ছেলে এনামুল হক (৩৩),পটিয়া জিরি ইউপির উত্তর দেয়াং এলাকার আবুল কাশেমের ছেলে জাহাঙ্গীর আলম (৩১), পটিয়া হাইদগাঁও ইউপির ব্রাহ্মণ বাড়ীর উত্তম দাসের ছেলে মোহাম্মদ সাগর প্রঃ শুভ চক্রবর্তী (৩২) তবে সে নও মুসলিম এবং পটিয়া জিরি ইউপির মৃত হাফেজ আহমদের ছেলে মোঃ মহিউদ্দিন (৩০)।
পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দুইটি সিএনজি তল্লাশি করে ৬০ লিটার চোলাই উদ্ধার করা হয়। পরে দুই সিএনজিতে থাকা চারজনকে আটক করা হয়।
এ সময় অবৈধ মাদক পরিবহনের অভিযোগে সিএনজি দুইটি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সিএমপির কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে মদসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,