সারাদেশ

৩১ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না, চকরিয়ায় ধরা পড়ল সাজাপ্রাপ্ত আসামি

আলফাজ মামুন নুরী

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় তিন বছরের সাজা মাথায় নিয়ে ৩১ বছর ধরে পালিয়ে থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রমজান আলী (৬৫) নামের ওই ব্যক্তিকে মঙ্গলবার গভীর রাতে উপজেলার বদরখালী ইউনিয়নের একটি মৎস্য খামার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়নের আজমনগরপাড়া গ্রামের বাসিন্দা।

চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, ১৯৯৪ সালে এনামুল হক নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় রমজান আলী আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

তিনি বলেন, “ওই মামলায় আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। সাজার রায় হওয়ার পরও তিনি গ্রেপ্তার এড়াতে দুর্গম চিংড়ি খামার ও মৎস্য ঘেরে স্থান পরিবর্তন করে আত্মগোপনে ছিলেন।”

অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসাইন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বদরখালী সমুদ্র চ্যানেল সংলগ্ন একটি মৎস্য ঘেরে রমজানের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তারের পর বুধবার দুপুরে রমজান আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি জানিয়েছেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,