সারাদেশ

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেলা প্রতিনিধি, বাগেরহাট
বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে বাগেরহাটে অনলাইন সংবাদমাধ্যম NPB News-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অতিথিদের বক্তব্য শেষে কেক কাটার মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাবিহা মেহেবুবা, জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান এবং বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন।
এ ছাড়া প্রেস ক্লাবের সহসভাপতি এস. এম. রাজ, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইয়ামিন আলী, সুজনের জেলা সাধারণ সম্পাদক এস. কে. হাসিব, ছাত্রশিবিরের জেলা সভাপতি আহাম্মেদ আব্দুল্লাহ, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক মো. আব্দুল্লাহ আল রুমান, ছাত্রদলের জেলা সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সামাজিক-রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, গণতন্ত্র সুসংহত করা ও সুশাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল তথ্য ও অপতথ্য প্রতিরোধের পাশাপাশি বাগেরহাটের ঐতিহ্য, সম্ভাবনা, সুন্দরবন, মোংলা বন্দর, পর্যটন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে NPB News কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহেবুবা বলেন, বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতাই একটি সংবাদমাধ্যমের মূল শক্তি। জেলা তথ্য কর্মকর্তা মো. মইনুল হাসান বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। তাই সত্য ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
বক্তারা NPB News-এর প্রথম বছরের পথচলাকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে আরও পেশাদার, নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার আহ্বান জানান।
অনুষ্ঠানে NPB News-এর বাগেরহাট জেলা প্রতিনিধি জী এম নূরুল হুদা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি মানুষের প্রতি দায়বদ্ধতা ও সত্য তুলে ধরার অঙ্গীকার। সমাজের অসংগতি, মানুষের দুর্ভোগ, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র নিরপেক্ষভাবে তুলে ধরাই সংবাদকর্মীদের দায়িত্ব।
বক্তারা আশা প্রকাশ করেন, NPB News স্থানীয় সমস্যা ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরে সাধারণ মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,