সারাদেশ

ভূঞাপুরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি/২০২৫-২৬ মৌসুমে বসতবাড়িতে এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাক-সবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্য প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (০৮ অক্টোবর) সকালে উপজেলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা কৃষি সম্প্রসারণ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুব হাসান।

এসময় উপজেলা কৃষি অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মামুন প্রমুখ।

এসময় ২৭০ জন কৃষককে প্রতি ২০ শতাংশ জমির জন্য মাঠে চাষ যোগ্য লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, শশার বীজ ও প্যাকেট (বেগুন, পালংশাক, লালশাক, মুলা, বাটি শাক, লাউ) এবং ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,