জামালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো তাদের প্রভাব খাটিয়ে যাচ্ছে জুলাই যোদ্ধাদের উপর
প্রতিনিধি
জামালপুর
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দরা এখনো প্রভাব বিস্তার করে যাচ্ছে জামালপুরের জুলাই যোদ্ধাদের উপর।
২০২৪ এর জুলাই যোদ্ধারা গত শুক্রবার বাদ জুম্মার পর পাঁচ রাস্তা মোড়ে শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করে। এ সময় জুলাই যোদ্ধাদের ব্লকেট কর্মসূচি পালনের সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মী, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর হোসাইন পাপন এসে এই ব্লকেট কর্মসূচি কে বানচাল করার লক্ষ্যে সে একটি রিক্সা দিয়ে কর্মসূচির মাঝখানে এসে দাঁড়াই এবং জুলাই যোদ্ধাদের সাথে বাকবিতন্ডায় জড়ায়।
এছাড়াও জুলাই যোদ্ধাদের নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে যান ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার মুখ্য সংগঠক ও আইন সেলের সদস্য- রেদোয়ান খন্দকার মাহিন বলেন যে, আমরা যখন শুক্রবার জুম্মার নামাজের পর পাঁচ রাস্তা মোরে
শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করি এ সময় সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক তানভীর হোসেন পাপন এসে আমাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করেন এবং আমাদেরকে নানা ধরনের হুমকি দিয়ে যান ।
তাছাড়াও সোশ্যাল মিডিয়ায় এই বাকবিতন্ডার ভিডিও ছড়িয়ে পড়লে সেখানে তানভীর হোসেন পাপনের আরেক সহকর্মী আওয়ামী লীগের ধূসর, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্রী সানজিদা আফরিন জেরি ।
তিনি বিবৃতিতে কমেন্ট বক্সে লিখেন যে জুলাই যুদ্ধারা ছিল রাস্তার ফুটপাতের টোকাই, কামলা,মূর্খ অশিক্ষিত মানুষ যারা কিনা দেশকে ধ্বংস করার জন্য সরকারকে পদত্যাগ করিয়েছেন এবং এখনো রাস্তায় অনবরত নানা পায়তারাও বিভিন্ন কর্মসূচি পালন করা যাচ্ছে।
সুতরাং সানজিদা আফরিন জেরির বিবৃতির জবাবে আমি বলতে চাই জুলাই যোদ্ধারা তাদের মেধার সঠিক মূল্যায়নের জন্য রাস্তায় নেমে আন্দোলন করেছে এবং তাদের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে সক্ষম হয়েছে, যার ফলে আমরা একটি নতুন স্বাধীন রাষ্ট্র পেয়েছি । আর এই স্বাধীন দেশেই এখন জুলাই যুদ্ধাদের বলা হয় মূর্খ,অশিক্ষিত, টোকাই,কামলা ।
তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রেতাত্মা বাহিনীরা যারা কিনা জুলাই যোদ্ধাদের কে অপমান করে কথা বলে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হোক ।।





