সারাদেশ

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরে ঘরে ঢুকে জাহিদ শেখ (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। তবে অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার দুপুরের পরে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের কুনিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ পেশায় ইলেকট্টিক মিস্ত্রি এবং একই এলাকার জবেদ শেখের ছেলে। অভিযুক্ত সজিব শেখ আব্দুল্লাহ রাজৈর উপজেলার বাজিতপুরের মাচ্চর গ্রামের মোস্তফা শেখের ছেলে।
নিহতের পরিবার ও স্বজনরা জানায়, দুপুরে নিজঘরে কাজ করছিলেন ইলেকট্টিক মিস্ত্রি জাহিদ শেখ। এ সময় হঠাৎ সজিব শেখ নামে এক যুবক তার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরিবারের লোকজন টের পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। পরে সজিব পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সজিবকে ধাওয়া দিয়ে আটক করে। খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।
 এদিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠিয়েছে। তবে হত্যাকান্ডের কারণ সম্পর্কে তাৎক্ষনিক কিছুই জানাতে পারেনি পুলিশ।
নিহতের আত্মীয় মীরজামাল সরদার বলেন, কি কারনে জাহিদকে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা সঠিক জানিনা। আমরা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী চাই।
জাহিদের মামা মোয়াজ্জেম মাতুব্বর বলেন, ঘরে কাজ করা অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ভাগ্নে জাহিদকে হত্যা করা হয়েছে। এই ঘটনার কারণ অনুসন্ধান ও জড়িতের আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, ইলেকট্টিক মিস্ত্রিকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক সজিব শেখ আব্দুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যার কারণ ও ঘটনার রহস্য উদঘাটকে কাজ করছে পুলিশ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,