সারাদেশ

সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ সুন্দরবনকে বনদস্যুমুক্ত করা এবং জেলে বাওয়ালীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১ টায় গাবুরা ইউপির ৯ নং সোরা এলাকার বেড়ী বাঁধে অনুষ্ঠিত এ মানববন্ধনে শত শত জেলে, বাওয়ালী ও স্থানীয়রা অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন সুন্দরবন উপকূলীয় মানুষের জীবন জীবিকার অন্যতম প্রধান অবলম্বন।  মাছ,কাঁকড়া ও বনজ সম্পদ আহরণ করে হাজারো পরিবার জীবিকা নির্বাহ করেন।  কিন্ত বনদস্যুদের অপৎপরতা, অপহরণ ও মুক্তিপণ আদায়ের আতঙ্কে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।  জীবিকার তাগিদে বনে গিয়েও তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বক্তারা সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান জোরদার করার দাবী জানান।   একই সঙ্গে অপহ্নত জেলেদের দ্রুত উদ্ধার, মুক্তিপণ আদায় বন্ধ এবং বনদস্যু দমনে স্থায়ী ব্যবস্থা গ্রহণের আহব্বান জানান।

আয়োজক কমিটির পক্ষে কামরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান উপদেষ্টা হিসাবে বক্তব্য রাখেন সালাউদ্দীন লিটন, মাষ্টার আব্দুর রহিম, মাওলানা ইছাক আলী, ইউপি সদস্য আবিয়ার রহমান, ইয়াসিন আরাফাত, ইউপি সদস্য ফরিদা পারভীন, আশিকুর রহমান প্রমুখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,