সারাদেশ

নওগাঁয় বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

 

নতুন বছরের প্রথম দিনে সারা দেশের ন্যায় বিনা মূল্যের সরকারি ৩১ লাখ ৫৭ হাজার ৮৫ টি বই পেলো নওগাঁর নওগাঁর শিক্ষার্থীরা। হাতে নতুন বই নিয়ে উল্লাসিত তারা। নতুন বই নিতে সকাল থেকেই প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে উপস্থিত হোন শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সব বই পেলেও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকল নতুন বই হাতে পাননি। নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ে বইয়ের চাহিদা ছিল মোট ১০ লাখ ৮৮ হাজার ৯০৫ টি এবং মাধ্যমিক পর্যায়ে মোট ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬ টি।

নওগাঁ জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জেলায় স্কুল, মাদরাসা ও কারিগরি মিলে এ বছর বইয়ের চাহিদা রয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬ টি, এরমধ্যে এসেছে ২০ লাখ ৬৮ হাজার ১৮০টি, বাকি রয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৬৬৬ টি। এরমধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ১৬ লাখ ৯৭ হাজার ৪২৬ এরমধ্যে এসেছে ১২ লাখ ৩৫ হাজার ১৫টি বাদ রয়েছে ৪ লাখ ৪৬ হাজার ২৯১ টি। মাদরাসায় চাহিদা রয়েছে ১০ লাখ ১৫ হাজার ৪০টি বইয়ের এরমধ্যে এসেছে ৭ লাখ ৩৫ হাজার ৮৮০ টি বই এখনো বাদ রয়েছে ২ লাখ ৭৯ হাজার ২৬০ টি। কারিগরি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বইয়ের চাহিদা রয়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০০ টি এরমধ্যে এসেছে ৯৭ হাজার ২৮৫ টি বাদ রয়েছে ৩৯ হাজার ১১৫ টি।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ জেলার ১ হাজার ৩৭৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কিন্ডার গার্টেন বিদ্যালয়ে বইয়ের চাহিদা অনুযায়ী ১০ লাখ ৮৮ হাজার ৯০৫ টি বই এসেছে। ইতোমধ্যে প্রাক-প্রাথমিকের বই এসেছে ৭১ হাজার ১৫৫ টি, প্রথম শ্রেণির ১ লাখ ৩৮ হাজার ৯১২টি, দ্বিতীয় শ্রেণির ১ লাখ ৩৬ হাজার ৪৩৪ টি, তৃতীয় শ্রেণির ২ লাখ ৬২ হাজার ৬৫০টি, চতুর্থ শ্রেণির ২ লাখ ৪৬ হাজার ৫৫২ টি এবং পঞ্চম শ্রেণির ২ লাখ ৩৩ হাজার ২০২টি। মহাদেবপুর উপজেলার ঈশ্বর লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তানভীর ইসলাম তুহিন বলেন, নতুন বই পেয়ে আমি খুশি। আমার খুব ভালো লাগছে। নতুন বই পাওয়া কি যে আনন্দ তা বলে বুঝানো যাবে না। পত্নীতলা উপজেলার সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রাধান শিক্ষক আব্দুস সালাম বলেন, আজ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। নতুন বই হাতে পেয়ে তাদের মাঝে যেন খুশির সীমা নেই। নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমাদের চাহিদা অনুযায়ী সকল বই এসেছে। যা আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে।

নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শাহাদাৎ হোসেন বলেন, এ জেলায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা রয়েছে ২৮ লাখ ৪৮ হাজার ৮৬৬ টি। ইতোমধ্যেই বই এসেছে ২০ লাখ ৬৮ হাজার ১৮০টি এবং বাকি রয়েছে ৭ লাখ ৬৪ হাজার ৬৬৬ টি। যা আজ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া যে বই গুলো আসেনি সেগুলো আসা মাত্রই শিক্ষার্থীদের হাতে দেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,