সারাদেশ

খুলনা-৬ আসনে দুই প্রার্থীর মনোনয়ন বাতিল, চারজনের বৈধতা ঘোষণা

এম জালাল উদ্দীন:খুলনা 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা–কয়রা) সংসদীয় আসনে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর ও স্বতন্ত্র প্রার্থী আছাদুল বিশ্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ.স.ম. জামশেদ খোন্দকার। এসময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এক পত্রে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

এদিকে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আসাদুল্লাহ ফকির এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যাডভোকেট প্রশান্ত কুমার মন্ডলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়ন যাচাই-বাছাই প্রক্রিয়া শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,