সারাদেশ

বানারীপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দন্ডপ্রাপ্ত আসামি নাসিরকে আটক করে থানায় হস্তান্তর।

মোঘল সুমন শাফকাত (শুভ),বানারীপাড়া।।

বরিশালের বানারীপাড়ায় ২৫ ডিসেম্বর রবিবার
সন্ধ্যা সারে ৭টায় সেনাবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ইলুহার ইউনিয়নের জনতা বাজার এলাকার
পশ্চিম ইলুহার গ্রামের মৃত মোঃ আকবর আলীর ছেলে মোঃ নাসির উদ্দীন (৫২)কে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি নাসিরকে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অর্ন্তগত ৬২ ইস্ট বেঙ্গল এর দায়িত্বপূর্ন এলাকা বানারীপাড়া আর্মি ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট মোঃ মাহফুজুর রহমান ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ করিমুল হাসানের নেতৃত্বে নাসিরকে আটক করা হয়।

বানারীপাড়া থানা সূত্রে জানা গেছে নাসির উদ্দিনকে বরিশাল এর বিজ্ঞ সিজিএম কোর্ট ঢাকা আদালতের জিআর ১১৭৬/১২ (যাত্রাবাড়ি) মামলায় ৫ বছরের
সাজা ও ১০০০০ টাকা অর্থ দন্ডে দন্ডিত আসামি ছিলো। ওই রাতেই সেনাবাহিনী নাসিরকে বানারীপাড়া থানা পুলিশের হাতে হস্তান্তর করে।

Oplus_131072

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,