গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার
মারুফ হাসান (কালীগঞ্জ)গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ ।
রবিবার ( ১লা ফেব্রুয়ারি) সকালে উপজেলাধীন বাহাদুরসাদী ইউনিয়নের কোরুইল্লার টেক এলাকায় ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয় । উদ্ধারকৃত যুবকের নাম ইসমাইল হোসেন (২৫) তিনি ছৈলাদি গ্রামের শরীফ শেখের ছেলে ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত কার্যক্রম চলছে। দ্রুতই হত্যাকাণ্ডের কারণ উদঘাটন করা সম্ভব হবে।





