সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া ( ডিবির) অভিযানে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার ২জন।

কাউছার আহমেদ টিপু, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধ।
(২৯) জানুয়ারি  রাত ৮.৩০ ঘটিকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন শিমরাইলকান্দি এলাকায়।এই সময় সন্দেহজনক অবস্থায়  ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। এ সময় তাদের থেকে  ৯০০ (নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো ১/মোঃসুজন মিয়া (৩০) পিতা জসিম উদ্দিন ঠিকানা : কিশোরগঞ্জ,২/ মোঃলিটন মিয়া (৩২) পিতা তাহের মিয়া ঠিকানা :বিজয়নগর উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ২নং আসামি লিটনের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
এ- সংক্রান্ত গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,