সারাদেশ

মাদারীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার | নারীসহ তিনজনকে আটক  করেছে  যৌথবাহিনি 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুরের রাজৈরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। রোববার ১লা ফেব্রুয়ারী সকালে ও দুপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্র[ করা হয়। গ্রেফতাররা হলেন রাজৈরের শাখারপাড়ের আন্দনমোড়ের জলিল শেখের ছেলে এনদাল শেখ (৫০), রাজৈর পৌর এলাকার ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) ও একই এলাকার সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)। এর বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়।
রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মোঃ তানজিল জানান, রোববার সকালে রাজৈর উপজেলার শাখারপাড় আন্দন মোড়ে এনদাল শেখের বাড়ি থেকে ইয়াবাসহ এক নারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজৈর উপজেলাার টেকেরহাটের ঘোষালকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, মোবাইল ফোন, নগদ টাকাসহ আরোও দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাজ থেকে ৫৭০৭ পিচ ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম  গাঁজা, ২৬৫০ নগদ টাকা ও মোবাইল ফোন ৬টি এন্ড্রয়েড ফোন ও তিনটি ফিচার ফোন উদ্ধার করা হয়েছে।
এই অভিযানটির নেতৃত্ব দেন মেজর আবু সালেহ মো  তানজিল, লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলাম প্রমুখ।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,