সারাদেশ

ভোটের অধিকার রক্ষায় ইতালি থেকে দেশে ফিরলেন প্রবাসী নেতা, শিরখাড়া ইউনিয়নে ছেলে ওবাইদুল ফরাজী।

হোসাইন মাহমুদ মাদারীপুর জেলা প্রতিনিধি।
দীর্ঘ দমন-পীড়ন, মামলা ও রাজনৈতিক নিপীড়নের মাঝেও বিএনপির রাজনীতি থেকে একচুলও সরে যাননি যেসব ত্যাগী নেতাকর্মী, তাদেরই একজন ইতালি প্রবাসী ওবাইদুল ফরাজী মাদারীপুর জেলা যুবদল নেতা ভোটের অধিকার প্রতিষ্ঠা ও জনসমর্থন জোরদার করতে বাংলাদেশে ফিরে এসেছেন।
জননেতা জনাব জাহান্দার আলি জাহান ভাইয়ের নেতৃত্বে এই আন্দোলনকে বেগবান করতে শিরখাড়া ইউনিয়ন বিএনপির পরিচিত দুই নেতা বাবলু শেখ ও ওবায়দুল ফারাজি সামনে থেকে মাঠে রয়েছেন। উল্লেখ্য, তারা দুজনই ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের শাসনামলের দুঃসময়েও দলীয় আদর্শ আঁকড়ে ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বছরের পর বছর রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও যারা দল ছাড়েননি, আজ তারাই রাজপথের প্রকৃত সৈনিক। ইতালি থেকে দেশে ফিরে আসা এই প্রবাসী ওবাইদুল ফরাজী মাদারীপুর জেলা যুবদল নেতার অবস্থান প্রমাণ করে, বিএনপি শুধু দেশে নয়, প্রবাসেও শক্ত সংগঠন হিসেবে গড়ে উঠেছে।
শিরখাড়া ইউনিয়নজুড়ে নেতাকর্মীদের মাঝে এখন ব্যাপক উদ্দীপনা ও আন্দোলনমুখী পরিবেশ তৈরি হয়েছে। তারা বলছেন, গণমানুষের ভোটের অধিকার পুনরুদ্ধার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে জননেতা জাহান্দার আলি জাহান ভাইয়ের নেতৃত্বে বিএনপি এবার আরও সংগঠিত ও দৃঢ় অবস্থানে রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী নেতাকর্মী ও প্রবাসী নেতৃত্বের এই সরব উপস্থিতি আসন্ন নির্বাচনে এলাকায় বিএনপির শক্ত অবস্থানকে আরও স্পষ্ট করে তুলেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,