সারাদেশ

পঞ্চগড়ে উদ্যোক্তাদের উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে উদ্যোগ কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর সোমবার বিকেলে ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।
বাংলাদেশ ব্যাংক রংপুরের সহকারী পরিচালক শামিম হোসেন মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন। ইসলামী ব্যাংক পিএলসি পঞ্চগড় শাখার শাখা প্রধান ও এফএভিপি ফয়জুর রহমান এতে সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য দেন।
পঞ্চগড় সদরের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১শ জন উদ্যোক্তাসহ ব্যাংকের কর্মকর্তারা কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রংপুরের অতিরিক্ত পরিচালক মোঃ আলমগীর বলেন, আপনারা চাকুরী না খুঁজে চাকুরি দেন। চাকুরি না খোঁজে আপনারা বেশি বেশি করে উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আপনারা নিজেরাই শিক্ষিত বেকারদের চাকুরি দিতে পারবেন। উপজেলা ভিত্তিক তরুনদের মাঝে উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। এজন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচি হাতে নিয়েছে। সারা দেশে ৫হাজার নতুন উদ্যোক্তা খোঁজা হচ্ছে।
উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য প্রতিটি ব্যাংক সহযোগিতা করবে। তাদের আর্থিক ভাবে সহযোগিতা করার জন্য ইতিমধ্যে অনেক ব্যাংক ইনভেস্ট করেছে। উদ্যোক্তাদের ক্যাটাগরি যাচাই বাছাই করেই ব্যাংকগুলোম বিনিয়োগ করতেছে। সর্বোচ্চ ২০ লক্ষ টাকা অর্থায়ন করতেছে। ৫০ ভাগ বিনিয়োগ ও ৫০ ভাগ অনুদান দেয়া হয়। সর্বোচ্চ ২৮ বছর পর্যন্ত উদ্যোক্তারা এ সুবিধা পাবেন।
তিনি আরও বলেন, উদ্যোক্তাদের উদ্যোগকে কাজে লাগানোর জন্য সরকারও বিভিন্ন প্রকল্প গ্রহন করেছে। আপনারা গরু পালন, হাঁসপালন, হস্তশিল্পসহ বিভিন্ন প্রকল্প নিকে পারবেন। ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের প্রকল্প সরজমিনে গিয়ে যাচাই বাছাই করেই ঋন প্রদান করবে।
ইনভেস্টমেন্ট ইনচার্জ এসপিও এনামুল হক কর্মশালাটি সঞ্চালনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,