সারাদেশ

জামাত কোন ইসলামি দল না,,ইসলামের নাম ভাঙ্গিয়ে চলে, নবীনগরে চরমোনাই পীর। 

মাজহারুল ইসলাম বাদল।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশে ইসলামী লেবাসধারী একটি দল রয়েছে, যার নাম জামায়াতে ইসলামী। তবে ইসলামের কথা বললেও ওই দলের মধ্যে প্রকৃত ইসলামের কোনো প্রতিফলন নেই। তিনি বলেন, জামায়াতের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের কঠোর সমালোচনা করে চরমোনাই পীর বলেন, ইসলামের লেবাস পরে ইসলামের দোহাই দিলেও তারা কখনোই প্রকৃত ইসলামী দল নয়। বরং নিজেদের স্বার্থে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে তারা কাজ করছে বলে অভিযোগ করেন তিনি।
রেজাউল করীম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একা নয়; দেশের সাধারণ জনগণ তাদের সঙ্গে রয়েছে। তিনি দাবি করেন, জনগণের দোয়া ও সমর্থন নিয়ে দলটি এককভাবে ২৭৮টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
তিনি আরও বলেন, বিগত সরকারগুলোর সময় জেল-জুলুম, দুর্নীতি, অপশাসন ও বিদেশে অর্থপাচার বেড়েছে। এসব থেকে দেশকে মুক্ত করতে হলে ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে হবে। শরিয়াহ আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা ছাড়া ৯২ শতাংশ মুসলমানের এই দেশে প্রকৃত শান্তি সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
জনসভায় সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা জসিমউদ্দিন সরকার। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,