সারাদেশ

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে এসে মর্মান্তিক দুর্ঘটনা: সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

কর্ণফুলী( চট্টগ্রাম) প্রতিনিধি

কর্ণফুলীতে বিয়ের অনুষ্ঠানে এসে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে হাবিবুল মোস্তফা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ক্রসিং এলাকায় হক কনভেনশন হলের পাশের একটি নির্মাণাধীন ভবনের দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার অপারেশন অফিসার নুরুল ইসলাম। নিহত হাবিবুল মোস্তফা চরলক্ষ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিনের ছেলে।

কর্ণফুলী থানার এসআই জয়নাল জানান, লাশ উদ্ধার করার পর পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং পাঁচজন সাক্ষীর উপস্থিতিতে লাশ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে প্রতিবেশী শামসুল আলমের মেয়ের বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে হক কনভেনশন হলে আসে হাবিবুল। খেলাধুলার সময় সে পাশের নির্মাণাধীন ভবনের নিচতলার অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায়। স্বজনরা কিছুক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে সেপটিক ট্যাংক থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন।

শিশুটিকে উদ্ধারকারী তৌহিদুল ইসলাম জানান, কমিউনিটি সেন্টার থেকে চিৎকার শুনে তিনি বেরিয়ে এসে শিশুটিকে সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে থাকতে দেখেন। অনেকেই সাহস না পেলেও তিনি ট্যাংকে নেমে শিশুটিকে উদ্ধার করেন।

স্থানীয়রা অভিযোগ করেছেন, দুর্ঘটনাস্থলটি হক কনভেনশন হলের মালিকের আত্মীয় কামনুর নাহারের। বারবার সতর্ক করার পরও সেপটিক ট্যাংকের ঢাকনা দেওয়া হয়নি, যার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,