সারাদেশ

কামাল পারভেজকে হুমকি গণমাধ্যমের ওপর আঘাত, অবিলম্বে গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম প্রেস ক্লাবের

চট্টগ্রাম প্রতিনিধি:
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল টোয়েন্টিফোর’-এর আবাসিক সম্পাদক এবং জ্যেষ্ঠ সাংবাদিক কামাল পারভেজকে পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগা কর্তৃক প্রকাশ্যে হুমকি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ বলেন, “একজন পেশাদার ও নির্ভীক সাংবাদিককে এ ধরনের হুমকি প্রদান কেবল কোনো ব্যক্তির ওপর আক্রমণ নয়; এটি স্বাধীন সাংবাদিকতা, সংবিধানস্বীকৃত মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার ওপর সরাসরি আঘাত। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”
নেতৃবৃন্দ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “ভয়ভীতি দেখিয়ে বা প্রাণনাশের হুমকি দিয়ে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্ব ও সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। সাংবাদিকরা কেবল জনগণের কাছে দায়বদ্ধ। শত প্রতিকূলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের অবস্থান অবিচল থাকবে।”
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত নিশ্চিত করে চিহ্নিত সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগাসহ সংশ্লিষ্ট অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক আইনি শাস্তির জোর দাবি জানান। একই সঙ্গে সাংবাদিক কামাল পারভেজসহ চট্টগ্রামে কর্মরত সকল গণমাধ্যমকর্মীর পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,