রাজনীতি

বরিশার-২ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ। 

মোঘল সুমন শাফকাত বানারীপাড়া।। 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (উজিরপুর-বানারীপাড়া)বরিশাল-২ আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট (জাসদ)সমর্থিত মোটরগাড়ি প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাড়ালেন। তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে জানাগেছে বিগত দিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন। তারপরেও মনোবল নিয়ে অসুস্থতা উপেক্ষা করে নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে লিফলেট, ব্যানার টানানো, গণসংযোগ সহ উঠান বৈঠক করে আসছিলেন তিনি। গত ৪ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হন জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ। পরে ডাক্তারের পরামর্শে তাকে সম্পূর্ণ বেড রেষ্টে থাকার পরামর্শ দেয়া হয়। একারনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা সম্ভব না হওয়ায় তিনি এ নির্বাচন থেকে সরে আসেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

রাজনীতি

বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবীকে সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন

  • নভেম্বর ১৬, ২০২৪
বানারীপাড়া প্রতিনিধ। বরিশালের বানারীপাড়া পৌরসভায় নয়ন বেগমকে সভাপতি ও মাধবী খানমকে সাধারণ সম্পাদক করে পৌর মহিলা দলের কমিটি গঠন করা
Uncategorized রাজনীতি

পিরোজপুরে জিয়া মঞ্চের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:জিয়া মঞ্চ পিরোজপুর জেলা শাখার নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায়