সারাদেশ

দেবীগঞ্জে কৃষক জিএপি সারটিফিকেশন বিষয়ক কৃষক কৃষানী ও উদ্যোক্তা প্রশিক্ষন অনুষ্ঠিত 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষক জিএপি সারটিফিকেশন বিষয়ক কৃষক কৃষানী ও উদ্যোক্তা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

২০২৫ ২০২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকারচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেণরশিপ এন্ড রেসসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) আওতায় এর দিন ব্যাপী কৃষক জিএপি সারটিফিকেশন বিষয়ক কৃষক কৃষানী ও উদ্যোক্তা প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা কৃষি অফিস এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে। ৮ ফেব্রুয়ারী রবিবার সকালে দিনব্যাপী কৃষক কৃষানীর এ প্রশিক্ষন কর্মশালা দেবীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন হলরুমে অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাইম মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্ধোধন করেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আব্দুল মতিন। এসময় জেলা অতিরিক্ত উপ পরিচালক বাসুদেব রায়, দেবীগঞ্জ কৃষি অফিসের অতিরিক্ত কৃষি অফিসার জিনাত আরা, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার সুমাইয়া সাদিয়া,
উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার শামীম ইসলাম চৌধুরী, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। দেবীগঞ্জ উপজেলার ১০ ইউনিয়নের ৬০ জন কৃষক কৃষানীরা অংশ নেন।
প্রশিক্ষনে কর্মশলায় কৃষকদের নিরাপদ সবজি শিম, গাজর, টমেটো, বেগুন, কপির প্রশিক্ষন দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,